৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬
শিরোনাম:

সাংবাদিক রোজিনা ইসলামকে কোনো নির্যাতন করা হয়নি, ঘটনাটি অনাকাঙ্খিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মঙ্গলবার (১৮ মে) দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে কয়েক ঘণ্টা আটক রেখে নির্যাতন করা হয়নি। সময় ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, এ ঘটনার সময় একজন সিনিয়র এডিশনাল সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারি লেভেলের দুইজন ছিল, প্রথম তারাই ডিল করছে পরে যখন রাষ্ট্রীয় গোপনীয়তার বিষয়ে আসছে তখন তারা পুলিশ ডেকেছে।

তিনি বলেন, আমরা সব সময় আপনাদের সঙ্গে কো-অপারেট করেই কাজ করছি। আমরা সময় সময় আপনাদের সঙ্গে কথা বলি। এ বিষয়ে আমার যেটুকু বলার বলবো।

তিনি বলেন, রাষ্ট্রীয় ফাইল রাখার কক্ষে রোজিনা ইসলামের যাওয়া ঠিক হয়নি, তারপরও তার ওপর যদি কোন রকমের কেউ অন্যায় করে থাকে তাহলে আমরা ব্যবস্থা নিবো।

তিনি বলেন, রাশিয়া ও চীনের টিকা সংক্রান্ত চুক্তির নথির ছবি তুলেছেন সাংবাদিক রোজিনা। সেটা ঠিক হয়নি।

Loading