২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৭
শিরোনাম:

দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার(১৯ মে) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। যমুনা টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থায় জড়িতদের বরখাস্ত ও তাদের বিরুদ্ধে মামলা ইস্যু করা উচিৎ ছিল। মূলত সাংবাদিকরা যেন চুরি দুর্নীতির সংবাদ গণমাধ্যমে প্রকাশ করতে না পারে সেজন্যই এই ঘটনার অবতারণা করা হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার কোন রাজনৈতিক সরকার নয়। এটা পুরাপুরো ভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে।

ফখরুল বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্ট সরকার। এদের নির্ভর করতে হয় আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকলে সাংবাদিকদের সঙ্গে এরকম অবস্থা সৃষ্টি হতোনা। বার্তা২৪

Loading