২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৬
শিরোনাম:

রোজিনা ইসলামকে নির্যাতন ও মামলার ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আরও বলেন, সরকারের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ও গোপন ডকুমেন্ট বা ফাইল কোনো একান্ত সচিবের টেবিলে অরক্ষিত অবস্থায় পড়ে থাকে না। এটা হয়ে থাকলে সেটা বরং মন্ত্রণালয়েরই অযোগ্যতা ও ব্যর্থতা। মন্ত্রী প্রকারান্তরে দেশে দুর্নীতিবাজ ব্যবসায়ী-আমলাদের যে অশুভ আঁতাত গড়ে উঠেছে তার পক্ষেই সাফাই গেয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন, দেশবাসী জানে এই করোনাকালে সরকারি অর্থ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কী পরিমাণ দুর্নীতি আর লুটপাট হয়েছে। আর রোজিনা ইসলাম সেই সত্যকে তার রিপোর্টের মাধ্যমে তুলে ধরছিলেন। এ কারণেই তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আক্রোশের শিকারে পরিণত হতে হয়েছে। যে সব আমলা-কর্মচারীরা রোজিনা ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে তাদেরও শাস্তি নিশ্চিত করার দাবি জানান মেনন।

বুধবার ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কিশোর রায়, বিশিষ্ট আইনজীবী জোবায়দা পারভীন প্রমুখ।

Loading