৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: সাবেক এমপি আউয়ালসহ গ্রেপ্তার ৩ (ভিডিও)

রাজধানীর পল্লবীতে জমি-জমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে সাহিনুদ্দিন (৩৩) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার ১ নম্বর আসামি তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাব ভৈরব থেকে এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়। বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এদিকে বুধবার গভীর রাতে পল্লবী ও যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকা থেকে সাহিনুদ্দিনকে হত্যায় জড়িত অপর দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম। গ্রেপ্তারকৃতরা হলেন- সুমন বেপারী ও রকি তালুকদার।

গোয়েন্দা মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খান জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রায়েরবাগ এলাকায় থেকে হত্যার পরিকল্পনা ও নেতৃত্বদানকারী সুমনকে গ্রেপ্তার করা হয়। সুমনের দেয়া তথ্য মতে পল্লবী থানার স্কুল ক্যাম্প কালাপানি এলাকা থেকে রকিকে গ্রেপ্তার করা হয়। আজ আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া হত্যাকান্ডের ঘটনায় পল্লবী থানা পুলিশ ঘটনার দিন গত ১৬ মে বিকালে পল্লবী এলাকা থেকে মুরাদকে এবং ১৮ মে রাতে দিপুকে গ্রেপ্তর করে।

Loading