২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০২
শিরোনাম:

বকেয়া হোল্ডিংয়ের ওপর ১৫ শতাংশ সারচার্জ মওকুফ: আতিক

করোনার প্রাদুর্ভাব বিবেচনায় বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (২৪ মে) রাজধানীর গুলশানে নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এ কথা জানান। ডিএনসিসি মেয়র বলেন, করোনার প্রাদুর্ভাব বিবেচনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় সম্মানিত কর দাতাদের হোল্ডিং কর দেওয়ার সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে।

আতিকুল ইসলাম ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ হালসনের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের ৪ কিস্তি একত্রে পরিশোধ করে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফের সুযোগ গ্রহণের জন্য সম্মানিত করদাতাদের অনুরোধ করেন।

তিনি বলেন, হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।

ডিএনসিসি মেয়র নগরবাসীর প্রতি সময়মতো পৌরকর পরিশোধ করার এবং নিজেদের নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার আহ্বান জানান।

Loading