২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২৯
শিরোনাম:

সনদসর্বস্ব শিক্ষা ব্যবস্থা পরিবর্তনে কাজ করছে সরকার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার সনদসর্বস্ব, পরীক্ষা নির্ভর ও নিরানন্দ শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে কাজ করছে এবং মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে ভাবছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি ও দৈনিক সমকাল আয়োজিত জাতীয় জীববিজ্ঞান উৎসব-২০২১ এর জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, জিপিএ-৫ পাওয়া মেধা যাচাইয়ের একমাত্র পদ্ধতি হতে পারে না। তাই মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন জরুরি। আমরা অতীতের শিল্প বিপ্লবগুলো থেকে উল্লেখযোগ্য সুবিধা নিতে পারিনি। তাই চতুর্থ শিল্প বিপ্লবের আমরা সফল অংশীদার হতে চাই। পাশাপাশি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের (জনমিতিক লভ্যাংশ) যথাযথ সুফল আমরা নিতে পারিনি। তাই আগামী ১০ বছরে আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল নিতে হবে।

তিনি আরও বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এবং চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে হলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার কোনো বিকল্প নেই।তাই আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। এ লক্ষ্যে কাজ করছে সরকার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের সভাপতি ড. মোহম্মদ শহীদুর রশীদ ভূঁইয়া ও দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি প্রমুখ।

Loading