৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২১
শিরোনাম:

মসজিদের সেপটিক ট্যাংকে যুবকের ৬ টুকরা লাশ, ইমাম আটক

রাজধানীর দক্ষিণখানের একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল ইসলাম (৩০) নামে এক যুবকের ৬ টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমামকে আটক করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এসব তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) অনুজ সরকার। তিনি জানান, নিহত আজহারুল একটি পোশাক কারখানায় অপারেটর হিসাবে কাজ করতেন। তিনি পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার গভীর রাতে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৬ টুকরা লাশ উদ্ধার করা হয়।

এসআই অনুজ বলেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মসজিদের ইমামকে আটক করা হয়েছে। র‌্যাবের হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Loading