২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৫০
শিরোনাম:

মুনিয়া হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেফতার দাবি (ভিডিও)

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের যৌথ আয়োজনে মোসারাত জাহানা মুনিয়া হত্যা মামলায় সুবিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নিহত মুনিয়া বীর মুক্তিযোদ্ধার সন্তান। হত্যা মামলার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরসহ সকল সহযোগীদের দ্রুত গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মেহেদী হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৃত মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়া।
সংবাদ সম্মেলনে সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ ৫ দফা দাবি পেশ করা হয়। অন্যথায় ৭ কার্যদিবস পরে দাবি আদায়ের লক্ষ্যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক নির্যাতিত ভুক্তভোগী ও সর্বস্তরের জনগণকে নিয়ে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান, এডভোকেট মাসুদ সালাউদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুল্লাহ মেজবাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের সভাপতি আইরিন আহমেদ, ডেমরা ও কেরানীগঞ্জ সন্তান কমান্ডের সভাপতি মোঃ সামছুল আলম, মোঃ ইকবাল প্রমুখ।

Thank you for reading this post, don't forget to subscribe!

https://fb.watch/5JV9SOBLNE/

Loading