২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:১৭
শিরোনাম:

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে দেশব্যাপী মানববন্ধন করবে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন

রোববার (৩০ মে) রাজধানীর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। সংবাদ সম্মেলনে দেশ এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২রা জুন মানববন্ধন করবে তারা। এছাড়া ৩রা জুন দেশের প্রতিটি জেলা ও মহানগরে মানববন্ধন করবে। পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ বাদ দেয়ার প্রতিবাদ ও তা সংযোজনের দাবিতে ৫ জুন শনিবার বায়তুল মোকাররম উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করবে।

Loading