২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২
শিরোনাম:

গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসকের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

রাজধানীর কলাবাগানে কাজী সাবিরা রহমান লিপি (৪৭) নামে এক নারী চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৩১ মে) বিকেল ৩টার দিকে এ বিষয়ে রমনা ডিভিশনের নিউমার্কেট জোনের এডিসি শাহেনশাহ মাহমুদের সঙ্গে কথা হলে তিনি জানান, কলাবাগান প্রথম লেন ৫০/১ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হচ্ছে।

নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত ওই নারী গ্রীন লাইফ হাসপাতালের চিকিৎসক ছিলেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Loading