২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯
শিরোনাম:

আল্লামা শফী হত্যা মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার দাবি জানিয়েছেন আনাস মাদানী

বুধবার (২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আহমেদ শফীর অনুসারীরা। সেখানে শফীর ছোট ছেলে আনাস মাদানী এ দাবি জানান। ফেসবুক ও কালেরকন্ঠ

Thank you for reading this post, don't forget to subscribe!

গত বছরের ডিসেম্বরে আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।

২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আল্লামা শফী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। আল্লামা শফীকে হত্যার অভিযোগ এনে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালতে মামলার আবেদন করেন তার শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে আসামি করা হয়। অন্য অভিযুক্তরা হলেন- নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজওয়ান আরমান প্রমুখ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ৮০-৯০ জনকে আসামি করা হয়।

 

Loading