২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৮
শিরোনাম:

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বুধবার (২ জুন) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। চ্যানেল২৪

Thank you for reading this post, don't forget to subscribe!

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ৪ খুনি হলেন- শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন। গেজেট প্রকাশের পর এটি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।

এর আগে ২০২০ সালে ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত চার খুনির বীরত্বের জন্য পাওয়া রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর চার খুনির রাষ্ট্রীয় খেতাব বাতিল চেয়ে ২ ডিসেম্বর হাইকোর্টের রিট করেন আইনজীবী সুবীর নন্দী দাশ।

Loading