২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১৫
শিরোনাম:

খালেদা জিয়ার নাগাল পেতে বহু দূর যেতে হবে: তথ্যমন্ত্রীকে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বিচার ব্যবস্থ্য সম্পূর্নভাবে একটা দলের হাতে পরে গেছে। সরকার যা চায়; বিচার তাই হয়। এখানে আমরা যারা রাজনীতি করি ও সাধারণ মানুষ; তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত। বিএনপি চেয়ারপারসনের ক্ষেত্রে কি হয়েছে ? খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে, সেটা টেকেই না।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রথম দিন যখন চার্জ গঠন করা হয় সেদিনই বাতিল হয়ে যাওয়ার কথা। সেটা তো হয়নি বরং শাস্তি প্রথমে ৫ বছর, পরে ৭ বছর করে দেওয়া হয়েছে। এটা ইতিহাসে নেই। সরকারে ইচ্ছে মতো ফরমায়েশি রায়। তার ফলসূতিতে আমরা দেখছি, বেগম জিয়া ৩ বছর ধরে অন্যায়ভাবে কারাবরন করছেন। শুধু তাই নয়; তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা বলছেন, তাকে অভিলম্বে উন্নত চিকিৎসার জন্য উন্নত কেন্দ্রে নিয়ে যেতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার যখন এ কথা কথা গুলো বলছি, উনারা নাকোচ করে দিয়েছেন, সরকারে একজন তথ্যমন্ত্রী আছেন। তিনি বলেছেন, আমরা নাকি বেগম জিয়ার শারীরিক স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছি। ওনার লজ্জা হওয়া উচিত। যে নেত্রী স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত হয়েছেন, কারগারে ছিলেন, যিনি গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য রাজপথে লড়াই করেছেন, বারবার কারাবরণ করেছেন, কারভোগ করছেন, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার সর্ম্পকে যদি কেউ এ ধরনের কথা বলেন, আমি এর আগেও বলেছিলাম তাদের লজ্ঝা হওয়া উচিত।

সরকারের লোকজন কোভিড ১৯ অগ্রাসন. সংক্রমণ এটা রোধে করবার মতো তারা কিছু করতে পারেননি। বরং তারা কোভিড ১৯ নিয়ে তারা দুনীর্তি করেছেন, বিদেশে বাড়িঘর তৈরি ব্যবস্থ্যা করেছেন। আজকে পত্রিকায় এসেছে, স্বাস্থ্যমন্ত্রীর বোন তিনি একটি মামলায় আসামী হয়েছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ না করবার মামলা ২২ বছর আগের। এই হলো অবস্থা।

সরকার প্রণোদনার নামে মানুষকে বোকা বানিয়েছে। এটা প্রণোদনা নয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে সুদ করতে হবে। প্রণোদনা তাকে বলে, সরকার আপনার দুঃসময়ে যে আর্থিক সাহায্যটা করেছেন সেটা ফেরত নিবে না। আজকে দিন আনে দিন খায় মানুষকে তারা কিছু দিচ্ছে না। বুধবার ঢাকা জজ কোর্টে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

Loading