৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬
শিরোনাম:

প্রেমে পড়ে হিরো আলমের ইন্দোনেশিয়ান গান

নায়কের পর গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন হিরো আলম। যদিও বিষয়টি তার জন্য সুখকর হয়নি। বরাবরের মতোই সমালোচিত হয়েছেন। তাতে অবশ্য দমে যাবার পাত্র নন হিরো আলম। বরং বিপুল উদ্যোমে তাকে বাংলা গানের পাশাপাশি ইংরেজি, হিন্দি, চাইনিজ, আরবি ভাষায় গান গাইতে দেখা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এবার তিনি কণ্ঠে তুলেছেন ইন্দোনেশিয়ান গান। এর নেপথ্যে রয়েছে ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতা। হিরো আলম বলেন, ‘ইন্দোনেশিয়ান গায়িকা চিতাতাকে আমার ভালো লাগে। বলতে পারেন প্রেমে পড়ে গেছি। যে কারণে তার গান গেয়েছি।’

চিতাতার ‘আকু মা অ্যাপা আতুহ’ গানটি গেয়েছেন হিরো আলম। আজ শনিবার (৫ জুন) গানটি তিনি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। গানের সঙ্গে স্টুডিও ভার্সনে ভিডিও রয়েছে।

‘বাবু খাইছো’ গান দিয়ে গায়ক হিসেবে আত্মপ্রকাশ ঘটে হিরো আলমের। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েও সংবাদ শিরোনামে আসেন তিনি। এর আগে ‘সাহসী হিরো আলম’ সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেও হয়েছেন আলোচিত-সমালোচিত।

Loading