৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৩
শিরোনাম:

স্বাস্থ্যখাতে দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় দেওয়া হচ্ছে না: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

সোমবার (৭ জুন) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক একথা বলেন। ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকাদান শিগগিরই শুরু হবে। বিশ্বের উন্নত দেশের মতো করোনায় একই চিকিৎসা দিয়েছে বাংলাদেশ। যমুনা ও ডিবিসি টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, স্বাস্থ্য খাতে ৬ হাজার চিকিৎকসহ ২০ হাজার জনবল নিয়োগ দেওয়া হয়েছে, ভ্যাকসিনের জন্য জনপ্রতি লাগবে ৩ হাজার টাকা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। চীন সরকার থেকে দেড়কোটি ডোজ করোনাভাইরাসের টিকা ‘সিনোভ্যাক’ কেনার জন্য সরকার অনুমোদন দিয়েছে। শিগগিরই এই টিকা দেশে আনার উদ্যোগ অব্যাহত আছে।

তিনি বলেন, সেরাম থেকে তিনকোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি হয়েছিলো। এর মধ্যে ৭০ লাখ ডোজ পাওয়া গেছে। চুক্তি মোতাবেক বাকি ২ কোটি ৩০ লাখ ডোজ সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেরামের সরবরাহকৃত ৭০ লাখ এবং ভারত সরকারের উপহারে পাওয়া ৩২ লাখ ডোজ। এই ১ কোটি ২ লাখ ডোজের মধ্যে ১ কোটি ডোজ টিকা প্রদান হয়েছে। রাশিয়া থেকে ১ কোটি ডোজ স্পুটনিক ভি কেনা প্রক্রিয়াধীন ।

এর আগে, বিএনপির সংসদ সদস্য ব্যরিষ্টার রুমিন ফারহানা ও হারুনুর রশিদ বলেন, স্বাস্থ্যখাতে নানা সংকটের পরও চলতি বাজেটে এখাতে বরাদ্দের মাত্র ২৫ শতাংশ ব্যয় করতে পেরেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও গত দেড় বছরে মাত্র ৫টি জেলায় আইসিইউ স্থাপন করা হয়েছে।

Loading