২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
শিরোনাম:

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ২ দফায় ভূমিকম্প

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে প্রথমবার অনুভূত হয়। এর এক মিনিট পর ৬টা ২৯ মিনিটে আবারও ভূমিকম্প অনুভূত হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতে শিলংয়ে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪।

এর আগে গত ২৯ মে দফায় সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। ওই সময় সিলেটের জৈন্তা অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। ওইদিন সকাল থেকে অন্তত চারবার ভূকম্পন অনুভূত হয়।

ওইদিন সকাল ১০টা ৩৬ মিনিটে ৩ মাত্রার, ১০টা ৫০ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার, ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ মাত্রা ও বেলা ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত।

উত্তরের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প এদিকে ভূমিকম্প অনুভূত হওয়ার পর অনেকে আতঙ্কে বাসাবাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসে।

Loading