নাইজেরিয়ার উগ্রবাদী সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবু বকর শেকাউ নিহত হয়েছেন। এক অডিও বার্তায় এই দাবি করেছে প্রতিদ্বন্দ্বী একটি জঙ্গিগোষ্ঠী।
Thank you for reading this post, don't forget to subscribe!স্থানীয় ইসলামিক স্টেট অব ওয়েস্ট আফ্রিকা প্রভিয়েন্সের (আইএসডব্লিউএপি) প্রকাশিত এক অডিও রেকর্ডিংয়ের বরাত দিয়ে সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ওই অডিও রেকর্ডিংয়ে বলা হয়, আইএসডব্লিউএপির সঙ্গে বোকো হারামের এক যুদ্ধের পর আবু বকর শেকাউ নিজের শরীরে বোমা বিস্ফোরণ ঘটান।
অজ্ঞাত তারিখে ধারণ করা ওই অডিও রেকর্ডের কণ্ঠস্বর আইএসডব্লিউএপির নেতা আবু মুসাব আল বার্নাবীর বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, শেকাও পৃথিবীতে অপমানিত হওয়ার চেয়ে পরকালে অপমানিত হওয়াকে বেছে নিয়েছেন।
দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক সাংবাদিক বলেন, আইএসডব্লিউএপি যখন উত্তরপূর্ব নাইজেরিয়ার সামবিসা বনে বোকো হারামের অবস্থানে হামলা চালায় তখনই শেকাও মারা গেছেন।
এর আগে গতমাসে শেকাওয়ের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়লে বিষয়টি তদন্ত করা হবে বলে জানিয়েছিল নাইজেরিয়ার সেনাবাহিনী।
![]()