২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:১২
শিরোনাম:

জবাবদিহিতা নেই বলেই বস্তিতে বার বার আগুন লাগছে: মির্জা ফখরুল

মঙ্গলবার (০৮ জুন) সকালে মহাখালী সাততলা বস্তি পরিদর্শন শেষে সংবাদমাধ্যমকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জবাবদিহিতা নেই বলেই বস্তিগুলোতে বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মির্জা ফখরুল বলেন, বস্তিবাসীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিগ্রস্তদের মাঝে। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করলেও বস্তিবাসীরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত। স্বৈরাচার সরকার হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলেই গরিব দুস্থদের ভাগ্যোন্নয়ন ঘটবে।

সোমবার (৭ জুন) ভোর ৫টার দিকে মহাখালী সাততলা বস্তিতে আগুন লাগে। আগুন লাগার পরই ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে।

Loading