৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২০
শিরোনাম:

বেঁচে আছেন আল-কায়েদার শীর্ষ নেতা, থাকতে পারেন পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে

আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি বেঁচে আছেন এবং তিনিসহ জঙ্গিগোষ্ঠীটির উল্লেখযোগ্য একটি অংশ এখনো আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলে অবস্থান করছে বলে অনুমান করা হচ্ছে। গত শুক্রবার প্রকাশিত জাতিসংঘের অ্যানালিটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং টিমের দ্বাদশ প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, জাওয়াহিরি সম্ভবত জীবিত, কিন্তু তার শারীরিক অবস্থা হয়তো এতটাই নাজুক যে তাকে ঘিরে প্রচারণা চালানো যাচ্ছে না। আল কায়েদার বিপুল পরিমাণ সদস্য এবং তালেবানের সঙ্গে থাকা উগ্রবাদী অনেক গোষ্ঠীই আফগানিস্তানের নানা অংশে গা ঢাকা দিয়ে আছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

২০১১ সালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে ওসামা বিন লাদেন নিহত হলে আল কায়েদা জাওয়াহিরিকে তাদের শীর্ষ নেতা ঘোষণা করে। গত বছরের শেষভাগে অসুস্থতায় তার মৃত্যু হয়েছে বলে গুঞ্জন উঠলেও সে খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এখন জাতিসংঘের প্রতিবেদনে জাওয়াহিরি সম্ভবত বেঁচে আছেন এবং আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত অঞ্চলের কোথাও লুকিয়ে আছেন বলে ধারণা দেওয়া হলো।

অ্যানালিটিকাল সাপোর্ট অ্যান্ড স্যাঙ্কশনস মনিটরিং টিমের প্রতিবেদনে বলা হয়েছে, আল কায়েদার উল্লেখযোগ্য একটি অংশ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত অঞ্চলে রয়েছে। জঙ্গিগোষ্ঠীটির নেতৃত্বের মূল অংশটি এখন তাদেরই শাখা আল কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে (একিউআইএস) যোগ দিয়েছে এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তারা আরও জানিয়েছে, আল কায়েদা ও তালেবান জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এখন কদাচিৎ আনুষ্ঠানিক কথাবার্তা হচ্ছে এবং আফগান শান্তি প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দুইপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে।

Loading