২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪১
শিরোনাম:

ডিপজল ও এখলাস মোল্লা আওয়ামী লীগের মনোনয়নপত্র পাননি

গত মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়নপত্র তুলতে গেলে দলের কখনো কোনো পদে না থাকায় মনোনয়ন প্রত্যাশী এখলাস উদ্দিন মোল্লা এবং চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বলেন, মঙ্গলবার ঢাকা-১৪ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে এখলাস উদ্দিন মোল্লা তার সহকর্মীদের নিয়ে আওয়ামী লীগের দলীয় অফিসে মনোনয়ন ফরম তোলার জন্য আসেন। এসময় ফরম বিতরণের দায়িত্বে যারা রয়েছেন, তারা এখলাস মোল্লার কাছে জানতে চান আপনি আওয়ামী লীগের স্থানীয় কোন পদে আছেন কিনা। এমনকি প্রাথমিক সদস্যপদ পূরণ করেছেন কিনা। এই সংক্রান্ত কাগজপত্র তার কাছে দেখতে চান। তিনি সে কাগজ দেখাতে না পারায় তার কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হয়নি। তখন তিনি দলীয় অফিস থেকে বের হয়ে যান।

জানা গেছে, এখলাস উদ্দিন মোল্লা যখন দলীয় মনোনয়ন ফরম কিনতে না পেরে পার্টি অফিস থেকে বেরিয়ে যান, সেই সময় দলীয় অফিসের বাইরে অপেক্ষা করছিলেন আরেক মনোনয়ন প্রত্যাশী চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তিনিও উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী। এখলাস উদ্দিন মোল্লার ফর্ম কিনতে না পারার কারণ জানতে পেরে ডিপজলও ওই এলাকা ত্যাগ করেন।

Loading