৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৩
শিরোনাম:

রাজধানীতে ৬ হাজার ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী জানান, মঙ্গলবার রাতে শনির আখড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ৮০০ ইয়াবা এবং একটি মোবাইলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের মোহাম্মদ হোসেন ও টাঙ্গাইলের আখি খানম। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি আরও বলেন, মঙ্গলবার রাতে পল্লবী থেকে ১ হাজার ৭৯০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদক বিক্রির ৮ হাজার ২৮০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আফসার ও সোহেল । তারা পল্লবী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করত।

 

Loading