২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:২৯
শিরোনাম:

গাজীপুরে বকেয়া বেতন ও ভাতার দাবিতে সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকায় বৃহস্পতিবার (১০ জুন) সকাল থেকে স্টাইল ক্রাফট লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করছে। এতে ঢাকা-গাজীপুরের ওই অংশে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শ্রমিকরা তাদের বকেয়া, বাৎসরিক ছুটিসহ কারখানার সামনে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে তারা পাশের ঢাকা-গাজীপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এতে ওই পথে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বুধবার (৯ জুন) মালিক কারখানায় আসলেও তাদের বিগত বিভিন্ন মাসের আংশিক বকেয়া বেতন, বাৎসরিক ছুটিসহ বিভিন্ন পাওনাা পরিশোধের বিষয়ে কোনো প্রতিশ্রুতি না দিয়ে চলে যান। তাই পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কর্মবিরতি ও সড়ক অবরোধে নামেন।

এর আগে গত ঈদের ছুটির আগে এপ্রিল মাসের বেতন ভাতা ও ঈদবোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামে। তখন শ্রমিকদের আন্দোলনের মুখে ওই মাসের আংশিক শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হয়। সম্পাদনা: হ্যাপি

Loading