২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩৮
শিরোনাম:

করোনা সংক্রমণ বাড়ায় খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

তবে লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ জুন। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসে কমিশন। ওই সভায় এসব সিদ্ধান্ত উঠে আসে। চ্যানেল২৪ ও সময় টিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

৮২তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্ম খান। তিনি বলেন, খুলনা বিভাগের সব ইউপি নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। সঙ্গে আরো কিছু নির্বাচনও স্থগিত হবে। তবে সংসদীয় আসনের কোনো উপ-নির্বাচন স্থগিত হবে না।

আগামী ২১ জুন দেশের ২৭১ ইউপি, লক্ষ্মীপুর-২ আসন ও ১১ পৌরসভা নির্বাচনের সময় দিয়েছিল ইসি। এছাড়া ঢাকা-১৪, কুমিল্লা-৫, সিলেট-৩ ও চারটি ইউপির ভোট আগামী ১৪ জুলাই সম্পন্ন করার তফসিল দিয়েছিল ইসি।

Loading