৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
শিরোনাম:

ডিএনসিসির অভিযানে ৮ মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি মামলায় ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ২০ হাজার টাকা, একই এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৫ হাজার টাকা এবং ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৯৫ হাজার টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে ডিএনসিসি মেয়রের আহ্বান “তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন” মানার পাশাপাশি ও করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।

Loading