এ কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচনে প্রার্থীর একমাত্র পরিচয় হচ্ছে তিনি প্রার্থী। তিনি কোন ধর্ম-দল-মত-বর্ণের তা একেবারেই বিবেচ্য বিষয় নয়। নির্বাচন সম্পন্ন করতে একজন প্রার্থীর যে আইনগত অধিকার তা রক্ষা করতে আমরা সব সময় পাশে থাকব।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার বরিশাল সার্কিট হাউজে পোৗরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান রেখে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন যেন কেউ না করতে পারে সেজন্য আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। যোগাযোগ বিচ্ছিন্ন হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ উপজেলায় যেমন পরিবেশ-পরিস্থিতি হোক না কেন আমাদের নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, দেশে এবার ৩৭১টি নির্বাচনী এলাকায় ভোট সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার ভয়াবহতা দিন দিন বাড়ছে। আমরা চেয়েছিলাম করোনার প্রকোপ কমলে নির্বাচন সম্পন্ন করা হবে। কিন্তু করোনার প্রকোপ কমছে না। ফলে এর মধ্যেই আমাদের নির্বাচনের আয়োজন করতে হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাকে অনুরোধ করা হয়েছে যে সমস্ত এলাকায় করোনার প্রকোপ বেশি সেইসব এলাকায় যেন নির্বাচনের আয়োজন না করি। এ জন্য আমরা খুলনা, সাতক্ষীরার মতো অধিক সংক্রমিত ১৬৩টি এলাকায় নির্বাচন স্থগিত করেছি। তবে বরিশাল, মাদারীপুর অঞ্চলে করোনার সংক্রমণ কম হওয়ায় এমন ২০৮টি অঞ্চলে ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
![]()