২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৯
শিরোনাম:

কুষ্টিয়া সদরে মা-ছেলেসহ তিনজনকে গুলি করে হত্যা, হত্যাকারী আটক

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবালোকে অবিবাহিত মা-ছেলেসহ তিনজনকে গুলি করেছে এক দুর্বৃত্ত। নিহত যুবকের নাম শাকিল এবং শিশু সন্তানের নাম রবিন খান বলে জানা গেছে, শাকিল কুষ্টিয়ায় বিকাশ কর্মী হিসেবে কর্মরত ছিল

Thank you for reading this post, don't forget to subscribe!

শহরের কাস্টম মোড় এলাকায় রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল ইসলাম আমাদের সময় ডটকম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় শিশু সন্তানসহ তিন জনকে গুলি করেছে এক দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই গৃহবধূ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর যুবক এবং শিশু সন্তানটিও মারা যায়। পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনার পরই স্থানীয় জনতা অভিযুক্তকে আটকে করে পুলিশে সোপর্দ করেছে। হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।

Loading