বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Thank you for reading this post, don't forget to subscribe!টুইট বার্তায় তিনি বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এডভান্স টিট্রমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে এডভান্স সেন্টারে যাওয়া জরুরী। তার হার্টের প্রবলেম এবং কিডনির সমস্যা আছে। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক।
বিএনপি প্রধানের শারীরিক অবস্থা নিয়ে বিএনপি বরাবরই উদ্বেগ ও উৎকণ্ঠা বললেও তাতে কোনো সাড়া মিলছে না সরকারের। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসকরা উন্নত চিকিৎসার কথা বলছেন। হার্ট ও কিডনির যে জটিলতার কথা তারা বলছেন তা এদেশে চিকিৎসা দেওয়ার মত কোনো হাসপাতাল কিংবা সেন্টার নেই বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রীরা নানা মন্তব্য করছেন এটা ঠিক না। ম্যাডামের যে সমস্যা ও অসুখগুলো রয়েছে তা নিয়ে আমরা সব সময় বলছি।
বর্তমানে বিএনপি প্রধান এভারকেয়ার হাসপাতালে চিকিৎধীন রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম হোসেন জানান, তাকে বাসায় নেওয়ার মত অবস্থা এখনো আসেনি। তিনি পুরোপুরি সুস্থ নন।
![]()