২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৬
শিরোনাম:

দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও অপকর্মে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দলের আদর্শ, স্বার্থ ও শৃঙ্খলাবিরোধী বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমতি ছাড়া কমিটি বিলুপ্ত, গঠন বা কাউকে অব্যাহতি দেওয়া যাবে না। সব পর্যায়ে দলীয় শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে। কোথাও কোনো সমস্যা হলে বিভাগীয় পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত নেতারা সংশ্লিষ্ট সবার সঙ্গে বসে সমাধান করবেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, বিদেশনির্ভর বিএনপির রাজনীতি এখন শেকড় থেকে বিচ্ছিন্ন। দেশে কোনো সংকটময় পরিস্থিতি নেই। বিএনপির রাজনীতি এখন গভীর সংকটে। দেশ ও জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে বিএনপিই নিজেদের জন্য সংকট তৈরি করেছে। বিএনপি নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে কর্মীদের উত্তাল আন্দোলনের দিবাস্বপ্ন দেখাচ্ছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কচুরিপানা নয় যে বিএনপির হাঁক-ডাকে ভেসে যাবে। জনগণ তাদের আন্দোলনের অনেক মৌসুমি হাঁক-ডাক শুনেছে, আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতাদের শীতনিন্দ্রায় চলে যাওয়াও দেখেছেন তাদের কর্মীরা। শেখ হাসিনার মানবিক ও সুদক্ষ নেতৃত্বের প্রতি আস্থাশীল জনগণ, তাই কারো সন্ত্রাসনির্ভর আন্দোলনের হাঁকডাকে ভয় পায় না।

সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী ও পরিশ্রমী নেতা ছিলেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ ও দেশ একজন দেশপ্রেমিক, সৎ, আদর্শবান নেতা হারিয়েছে।

Loading