২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫১
শিরোনাম:

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বাজেটে কর পরিকল্পনা ভালো হয়নি। সরকার কতোটা ভালো দেশ চালাচ্ছে, তার কর ব্যবস্থাপনার ওপর নির্ভর করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, তথ্যমন্ত্রীর কথা শুনে মনে হয়, তারাই একমাত্র দেশপ্রেমী। আর আমরা দেশদ্রোহী।

ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফখরুল বলেন, রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে তাদেরকে বেগম খালেদা জিয়ার জন্মদিন বিষয়ে কথা বলতে হয়। বিএনপি সম্পর্কে বলতে হয়। এভারকেয়ার হাসপাতালের যে কাগজ আদালতে দেয়া হয়েছে, সেটি ফলস কাগজ। আর যিনি রিট করেছেন, তিনি তো এই ঘটনায় ক্ষতিগ্রস্ত না।

ফখরুল বলেন, দেশে রাজনীতি নেই। রাজনীতি না থাকলে এগুলো ঘটে। জনগণের দৃষ্টি ভিন্নদিকে নিতে এসব ঘটনায় আশ্রয় নিতে হয়।ফখরুল বলেন, সরকার নির্বাচনের ন্যূনতম বিষয়গুলো মেনে নিলে বিএনপি কেনো নির্বাচনে আসবে না? বিএনপির শিকড় আাছে বলেই টিকে আছে। বিএনপির শিকড় অনেক গভীরে, বলেন মির্জা ফখরুল।

Loading