চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে সোমবার দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Thank you for reading this post, don't forget to subscribe!পুলিশের গাড়িতে ওঠানোর আগে সাংবাদিকদের সামনে পরীমনির আনা অভিযোগ অস্বীকার করেন নাসির উদ্দিন মাহমুদ। তিনি বলেন, আমি ঘটনার দিন রাতে যখন ক্লাব থেকে বের হই তখন পরীমনি ও তার বন্ধু ক্লাবে ঢুকে। তারা তখন মদ্যপ অবস্থায় ছিল। তাদের মধ্যে একটি ছেলে উশৃঙ্খল ছিল। ক্লাবে ঢোকার পর আমাদের বারের কাউন্টার থেকে বড় বড় ও দামি ড্রিংকসের বোতল জোর করে নেওয়ার চেষ্টা করে তারা। তখন আমি তাদের কাছে গিয়ে বলি, আপনারা ড্রিংকসগুলা নিতে পারেন না।
নাসির উদ্দিন আরও বলেন, আমি তাদের বাধা দেই। আমি বলি, এটা শুধুমাত্র ক্লাবের মেম্বারদের জন্য। এখান থেকে মদ নিতে হলে তোমাদের কোনো সদস্যের অ্যাকাউন্টের বিপরীতে নিতে হবে। তারপর আমি আমার সিকিউরিটিদের ডাক দেই। নিরাপত্তারক্ষীরা এসে তাদের নিয়ে যায়।
![]()