বিএনপি নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ছোট্ট মেয়ের কাছ থেকে মা নিপুণকে কারাগারে রেখে বিচ্ছিন্ন রাখা অমানবিক রাজনীতি। নিপুণ রায় চৌধুরীর মতো নেত্রীদেরকে গ্রেপ্তার করে, অসংখ্য নেতা-কর্মী গুম করা হয়েছে। এসব করার পরেও শহীদ জিয়ার আর্দশের সৈনিকেরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মীরা, তারেক রহমানের ভাই এবং বোনেরা ভয় পায় নাই, ভয় পায় না। বিএনপি ভাঙেও নাই, বিএনপির দুর্বলও হয় নাই।
Thank you for reading this post, don't forget to subscribe!মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বাংলাদেশ নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কারো নির্দেশ মতো কোনো গোষ্ঠী, কোনো প্রতিষ্ঠান, কোনো সংস্থা কিংবা সবাই একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে নিজেদের গা বাঁচানোর জন্য এই আওয়ামী লীগ নামক পুতুলটিকে টিকিয়ে রেখেছে।
তিনি বলেন, ওদেরও বিচার হবে। এতো খুন, এতো লুট, এতো গুম-এরও বিচার হবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাদের (লুটপাটকারী) বিচার হবে। সেই সমস্ত বিচারের ভয় আজকে একটা গোষ্ঠী এই সরকারকে টিকিয়ে রেখেছে।
সংগঠনের সদস্য মীর সরাফত আলী সপুর সভাপতিত্বে ও আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ‘র সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, বিএনপি নেতা শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, আফরোজা আব্বাস, আবদুস সালাম আজাদ, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, খন্দকার আবু আশফাক, বিলকিস ইসলাম, ফরিদা ইয়াসমীন, আবদুর রহিম, আরিফা সুলতানা রুমা প্রমূখ।
![]()