৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮
শিরোনাম:

ভিডিও ভাইরাল, ‘রক কিং’ গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন- ইমন আহম্মেদ শুভ, সুমন মিয়া, আজাহারুল ইসলাম দোলন, অন্তর হোসেন মোল্লা ও নাজমুল হাসান সৈকত। তাদের কাছ থেকে ৩৭৪টি ইয়াবা, ২টি সুইচ গিয়ারসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব সূত্র জানায়, গত ১৬ মে ঢাকার মেয়র হানিফ ফ্লাইওভারে একটি প্রাইভেটকারের পেছনে পেছনে একটি মোটরসাইকেল যাচ্ছিল। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি থেকে অনবরত হর্ন দেয়া হচ্ছিল। পরে প্রাইভেটকারের সামনে এসে চালককে হেনস্তা করেন ওই মোটরসাইকেলে থাকা তিনজনসহ আরও কিছু যুবক। এসময় গাড়িতে এক ভদ্রলোক, তার স্ত্রী ও সন্তান ছিলো। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।

a

Loading