২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:১২
শিরোনাম:

পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা: অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ, মামলা করেছে পুলিশ

ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান থানায় মামলাটি করেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শিকদার মো. শামীম হোসেন। ডিবিসি টিভি ও যুগান্তর

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার বেলা ১২ টায় গণমাধ্যমকে শামীম হোসেন বলেন, অমির অফিস থেকে ১০২ টি পাসপোর্ট উদ্ধারের ঘটনায় দক্ষিণখান থানায় এ মামলা হয়েছে। মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন-তুহিন সিদ্দিকী অমি, বাছির ও মশিউর। অমি পরীমনিকে হত্যা ও ধর্ষণচেষ্টা মামলারও আসামি। মঙ্গলবার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, নায়িকা পরীমনিকে ফাঁদে ফেলতে অমিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রেফতার হওয়ার পর অমিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ক্লাবপাড়ায় অমিও একজন পরিচিত মুখ। তার বাবা তোফাজ্জল হোসেন এক সময় বিদেশে ছোটখাটো চাকরি করতেন। এরপর দেশে ফিরে ব্যবসা শুরু করেন।

 

Loading