২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে রাজধানীর ভাটারার ‘আল মাদরাসাতু মুঈনুল ইসলাম’ মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার (১৬ জুন) আদালত সূত্র থেকে মামলার বিষয়টি জানা গেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মাদ্রাসাটির পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী বাদী হয়ে মামলাটির আবেদন করেন। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। সূত্র : বাংলা ট্রিবিউন
মামলায় অভিযোগ থেকে জানা যায়, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময় ছাত্র-শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল এবং ভবন নির্মাণে রড-সিমেন্টসহ মারদাসায় বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে আসামিরা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকা আত্মসাৎ করেন।
অভিযোগ থেকে আরও জানা যায় যে, ২০২০ সালের ৯ অক্টোবর নর্দ্দা বারিধারা সংলগ্ন প্রগতি সরণি মেইন সড়ক অবরোধ করে বেআইনি জনতাবদ্ধে আল মাদরাসাতু মুঈনুল ইসলামের স্বার্থ ও আদর্শ পরিপন্থী আসামিরা উপস্থিত থেকে এবং তাদের নেতৃত্বে আনুমানিক প্রায় ২৫০ জন হেফাজতকর্মী ও উচ্ছৃঙ্খল ছাত্র-শিক্ষক যাদেরকে বিভিন্ন মাদরাসা থেকে ভুল বুঝিয়ে ‘সাদ সাহেব ও তার অনুসারীদের মালামাল হলো গনিমতের মাল’ এই মর্মে প্রলোভন দেখিয়ে মাদরাসা পরিচালনার বিষয়ে আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে বেআইনি জনতাবদ্ধে আল মাদরাসাতু মুঈনুল ইসলামের টিনশেড অফিসের ভেতর আলমারিতে রাখা ক্যাশ টাকা, রশিদ বই, খরচের ভাউচার, ক্যাশ বই, খতিয়ান বই ও স্টক বইসহ মূল্যবান দলিলপত্র আসামিরা লুট করে অফিসে তালা লাগিয়ে দেয়।
পরবর্তীতে বিগত ২০২০ সালের ১৩ অক্টোবর শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের মতবিনিময় সভার আহ্বান করলে আসামিরা কয়েকশ উচ্ছৃঙ্খল ছাত্র ও সন্ত্রাসী একত্রিত হয়ে ঘিরে ফেলে এবং আগতদের থেকে মোবাইল, টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাদের লোহার রড, দা, লাটি, বাঁশ ইত্যাদি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। সূত্র: জাগো নিউজ
![]()