বুধবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন সাবিকুন্নাহার ও পরিবারবর্গ। এসময় আবু ত্ব-হার স্ত্রী বলেন, আমি শুধু জানতে চাই সে কেমন আছে আর কথায় আছে শুধু এতটুক জানতে পারলে চলবে।সাংবাদ কর্মীদের কাছে হাত জোড় করে বলেন, আপনারা প্রধানমন্ত্রীর কাছে খবরটা পৌছায় দেন। আমি আজ সকালে র্যাব, পুলিশ, ডিবিরি কাছে গিয়েছি তারা কেউ কিছু জানে না। র্যাব এর ডিজির সাথে কথা বলেছি সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি। তিনি আশ্বাস দিয়েছেন সব রকমের সাহায্য করবেন এ ব্যাপারে।
Thank you for reading this post, don't forget to subscribe!উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন। তার সঙ্গে গাড়িচালকসহ অপর দুই সঙ্গীরও হদিস মিলছে না। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার।
![]()