বিনোদন ডেস্ক: কাদামাটি মেখে চুল পরিষ্কার করার কথা আমরা অনেকেই জানি। তবে পুরো শরীরে কাদা মেখে গোসল করতে সেভাবে দেখা যায় না। বাংলানিউজ২৪
Thank you for reading this post, don't forget to subscribe!কিন্তু জানেন তো, কাদা মেখে গোসলে রয়েছে অনেক উপকারিতা।
সম্প্রতি সারা শরীরে কাদা মেখে ইনস্টাগ্রামে ছবি দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। উর্বশী তার পোস্টে কাদার উপকারিতা যা সম্পর্কে জানালেন:
• কাদা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে
• মন শান্ত থাকে কাদায় গোসল করলে
• মাথা ঠাণ্ডা রাখে, চুল পড়া ও পেকে যাওয়া বন্ধ হয়
• শরীরে ব্যথা হলেও তা দূর করতে পারে খনিজ সমৃদ্ধ কাদামাটি।
জানা যায়, রানি ক্লিয়োপেট্রাও কাদায় গোসল করতে ভালোবাসতেন। হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলির মতো একাধিক তারকাও কাদা গোসলের উপকারিতায় বিশ্বাসী। উর্বশীর মতো তাদেরকেও ক্লিয়োপেট্রার অনুগামী বলা যেতে পারে।
ছবিতে দেখা যাচ্ছে, তার সারা শরীরে কাদা মাখা, চোখ বন্ধ। একটি হাত অন্য হাতের বাহুতে রাখা। উর্বশীর এই ছবি দেখে চমকে উঠেছেন ভক্তরা। যেন তিনি রক্তমাংসের মানুষ নন, কোনো শিল্পীর বানানো স্থাপত্য।
https://www.youtube.com/watch?v=gVtlKgmCyqQ&feature=emb_logo
![]()