২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
শিরোনাম:

খালেদা জিয়ার অসুস্থ, ডাইভারশন হচ্ছে পরীমনিকে দিয়ে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন অত্যন্ত অসুস্থ, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য চিত্রনায়কা পরীমনিকে সামনে আনা হয়েছে। এ সরকার সব সময় একটা ঘটনার পেছনে আরেকটি প্রসঙ্গ দাঁড় করিয়ে দেয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির উদ্যোগে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, পরীমনি কে? আমরা কি বুঝি না? আবার সেই ডাইভারশন (দৃষ্টি ভিন্ন দিকে নেওয়া)। আবার সেই অন্যদিকে নিয়ে যাওয়া। যখন খালেদা জিয়ার স্বাস্থ্য, মুক্তি, দেশের গণতন্ত্র, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে কথা হচ্ছে, করোনা যখন বাড়ছে, তখন আবার এ ধরনের একটা নিয়ে হাজির করা হচ্ছে। মানুষের সঙ্গে প্রতারণা করা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।

মির্জা ফখরুল বলেন, এই ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা জানি না। এটা দেখে মনে হয়েছে সবকিছুই এ দেশে সম্ভব। মামলা করল ধর্ষণ-হত্যাচেষ্টা কিন্তু রিমান্ডে নেওয়া হলো মাদকের জন্য। যেখান থেকে তাকে গ্রেপ্তার করেছে সেই বাড়িটাও তার না। এগুলো বোধগম্য না। তাহলে কি ক্ষমতাসীনরা যা চাইবে তা-ই হবে? প্রশাসন কি এভাবে তুলে নিয়ে সম্মান, পরিবারের কাছে সম্মান সবকিছু ধূলিসাৎ করে দেবে?’

 

Loading