২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:০৮
শিরোনাম:

দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে, শনাক্ত ৩ হাজার ৮৪০ জন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে গতকাল বুধবার করোনায় ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩ হাজার ৯৫৬ জনের। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ৬২ শতাংশ। তার আগের দিন মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৫০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩ হাজার ৩১৯ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ২৭ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনের। করোনায় মারা গেছেন ১৩ হাজার ৩৪৫ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

Loading