৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩১
শিরোনাম:

কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের ১০ সদস্য আটক

রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ তাদের আটক করেছে র‌্যাব-১০। শুক্রবার রাতে শ্যামপুরের ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরদের আটক করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে ৬টি সুইচ গিয়ার চাকু, ৩টি ছুরি, ৮টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, এই কিশোর অপরাধীরা স্থানীয় কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রæপের সদস্য। বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ মূল্যবান দ্রব্যসামগ্রীর ব্যাগ ছিনিয়ে দ্রæত পালিয়ে যেত।

ডাকাতি বা ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভ‚মি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত।

Loading