করোনা প্রতিরোধী ফাইজার-বায়োএনটেকের টিকার ১ লাখ ৬২০ ডোজ সোমবার বিএসএমএমইউতে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। নিবন্ধন করেও যারা এখনও টিকা পাননি, তাদের মধ্য থেকে আপাতত ১২০ জনকে ফাইজারের প্রথম ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
Thank you for reading this post, don't forget to subscribe!অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ফাইজারের টিকার পরীক্ষামূলক প্রয়োগ উদ্বোধনের দিন উপস্থিত থাকার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের। তিনি বলেন, ১২০ জনের অধিকাংশই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। পরীক্ষামূলক প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখার জন্য সাত দিন প্রত্যেককে পর্যবেক্ষণে রাখা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, যারা এই সেন্টারে নিবন্ধন করে এখনও টিকা পাননি, তাদের মধ্যে থেকে ১২০ জনকে অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেয়া শুরু করা হবে। সোমবারের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী না এলে তিনি নিজেই এই টিকা কার্যক্রম উদ্বোধন করবেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মসূচি পরিচালক ডা. শামসুল হক জানিয়েছেন, রাজধানীর বিএসএমএমইউসহ শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সঙ্গে ফাইজারের টিকা দেওয়া হবে। সম্পাদনা: মেহেদী হাসান
![]()