২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩১
শিরোনাম:

কদমতলীতে মা-বাবা-বোনকে হত্যা, মেহজাবিন ও তার স্বামীর বিরুদ্ধে মামলা

রাজধানীর কদমলীতে মা-বাবা-বোনকে হত্যার ঘটনায় মেহজাবিন ইসলাম মুন ও তার স্বামী শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। । আটক বড় মেয়ে মুনকে গ্রেপ্তার দেখিয়েছে কদমতলী থানা পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

শফিকুল অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আজ রোববার (২০ জুন) মুনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে চাইবে পুলিশ।

রাজধানীর কদমতলীতে ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যা করেছেন বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ঘাতকের স্বামী ও সন্তান।

শনিবার (১৯ জুন) সকালে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার ২৮, লালমিয়া সরকার রোডের ছয় তলা বাড়ির দ্বিতীয় তলায় ঘুমের ওষুধ খাইয়ে মা-বাবা ও বোনকে হত্যা করে বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুন। নিহতরা হলেন, মেহজাবিনের মা মৌসুমী ইসলাম (৪০) বাবা মাসুদ রানা (৫০) ও বোন জান্নাতুলের (২০)।

আর আহত অবস্থায় মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তার আগের ঘরের মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তিয়াকে (৬) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

 

Loading