৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫
শিরোনাম:

প্রথম ধাপের ইউপির ৩৭১টিতে ভোটগ্রহণ সোমবার

সারাদেশে স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ সোমবার (২১ জুন)। একই দিন ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। রোববার (২০ জুন) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান। সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্বাচনীসামগ্রী বুঝিয়ে দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব সামগ্রী সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তারা। করোনা সংক্রমণ এড়াতে ভোটারদের স্বাস্থ্যবিধি মানতে আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। একই ভাবে সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।

Loading