২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:১৩
শিরোনাম:

শ্রীমঙ্গলের বীরাঙ্গনার হাতে বাড়ি তুলে দিয়ে কাঁদলেন প্রধানমন্ত্রী

আপনি আসবেন, সাতকড়া দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো: শিলা গুহ। [৩] রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশে ৫৩ হাজার ৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানাসহ গৃহ প্রদান করেন প্রধানমন্ত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি গ্রামের শিলা গুহ তার নতুন ঘরে প্রধানমন্ত্রীকে দাওয়াত দেন। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। বঙ্গবন্ধু কন্যা আপনার কাছে একটাই দাবি, যে ঘর দিয়েছেন সেই ঘরে একবার আসবেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অশ্রুসিক্ত হয়ে পড়েন। কথা বলা শেষে চশমা খুলে চোখ মুছেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, ‘আপনি খুব ভালো বক্তব্য রাখছিলেন, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। যদি সুযোগ পাই নিশ্চয়ই আসার চেষ্টা করবো। আপনাদের যে অবদান, আপনাদের যে আত্মত্যাগ। এই আত্মত্যাগের মধ্য দিয়েই তো আমাদের স্বাধীনতা অর্জন। আত্মত্যাগ কিন্তু বৃথা যায় না। আপনারা যারা ঘর পেয়েছেন, সবাই ভালো থাকেন এই কামনা করি।’

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার উপকারভোগী তাসলিমা খাতুন বলেন, আগে আমার ঘরবাড়ি ছিল না, বাপের বাড়িতে ছিলাম। এখন প্রধানমন্ত্রী একটা ঘর উপহার দিয়েছেন। শুধু ঘর নয়, বিদ্যুৎ ও পানি পেয়েছি। পাশে স্কুল-কলেজ আছে। আমাদের ফল খাওয়ার জন্য গাছও দিয়েছেন। প্রধানমন্ত্রী আপনি ভালো থাকুন, আল্লাহ যেন আপনাকে ভালো রাখেন। আমাদের খেয়াল ও খোঁজ-খবর রাখবেন।

এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি খুব খুশি হলাম ঘর পেয়ে ভালো আছেন, ভালো থাকেন। ঘরের যত্ন নিয়েন সবাই।’ চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপকারভোগী জাহানারা বেগম বলেন, প্রধানমন্ত্রী আমাদের দুঃখের কথা বোঝেন। আমার ছেলেমেয়েদের লেখাপড়া করাইছি। আপনি আমাকে একখানা ঘর দিছেন, অনেক খুশি হইলাম।’ ‘আল্লাহ আপনার হায়াত দিন’।

 

Loading