২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩২
শিরোনাম:

বাউফলে কেন্দ্র দখলের চেষ্টা, চেয়ারম্যান প্রার্থীসহ আহত ১০

পটুয়াখালীর বাউফলে কেন্দ্র দখলের চেষ্টার সময় নৌকার কর্মী-সমর্থকদের হামলায় এক চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছেন ১০ জন। এ সময় সেখানে তিন রাউন্ড গুলি ও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার সকাল পৌনে ৯টার দিকে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে নৌকা মার্কার পক্ষে কর্মী-সমর্থকরা কেন্দ্র দখলের সময় চশমা মার্কার এজেন্টসহ কয়েকজন কর্মী-সমর্থক বাধা দেন। এ সময় নৌকার কর্মী-সমর্থকরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় তিন রাউন্ড গুলি ও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন লাভলুর ১০ কর্মী-সমর্থক আহত হন। এদের মধ্যে গুরুতর আহত রাশমোন দাশ (৪০) ও আতাউর রাব্বিকে (৩০) বাউফল হাসপাতালে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার কারণে কিছু সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল।

চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন লাভলু জানান, এ ঘটনার পর ওই কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিয়াজুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Loading