৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫১
শিরোনাম:

মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের

সরকারের মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সোমবার সকালে সচিবালয়ে তার নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে এই চ্যালেঞ্জ দেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, যারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা-মিথ্যাচারে নেমেছে।  এটা তাদের পরিকল্পিত অপচেষ্টা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেন, স্পেসিফিক (সুনির্দিষ্ট) প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হয়েছে?

বিএনপি নেতাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আসলে দুর্নীতি প্রবণতা তাদের মগজে এবং অস্থিমজ্জায় মিশে গেছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে যে দুর্নীতি তারা করেছে তা আজও ভুলতে পারেনি। তিনি বলেন, বিএনপি আবার সুযোগ পেলে জনগণের সম্পদ লুন্ঠনের অপেক্ষায় রয়েছে কিন্তু জনগণ বিএনপির এ দুঃস্বপ্ন কখনো সফল হতে দেবে না।

Loading