২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪৯
শিরোনাম:

হাটহাজারীতে হেফাজতের নাশকতা: মূল হোতা নাসির উদ্দিন মুনির গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার মূল হোতা সাবেক হেফাজত নেতা নাসির উদ্দিন মুনিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে হাটহাজারী থেকেই তাকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি জানান, ২৬ মার্চ হাটহাজারীতে তাণ্ডবসহ নাসির উদ্দিন মুনিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। ওই ঘটনার চারদিন পর ৩০ মার্চ রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে চারটি ও ভূমি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটিসহ মোট ছয়টি মামলা করে। এসব মামলায় কারো নাম উল্লেখ না করে কয়েক হাজার অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, হাটহাজারীর নাশকতায় ইন্ধনদাতা হিসেবে নাসির উদ্দিন মুনিরের নাম রয়েছে। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।

Loading