ঢাকার প্রবেশপথগুলোতে কড়া পাহারা বসানো হয়েছে। ঢাকায় ঢুকতে কিংবা বের হতে দেয়া হচ্ছে না দূরপাল্লার যানবাহন। দু-একটি গাড়ি ঢাকা থেকে বের হওয়া কিংবা ঢোকার চেষ্টা করলেও তাদের পড়তে হচ্ছে শাস্তির মুখে।
Thank you for reading this post, don't forget to subscribe!এদিকে কঠোর লকডাউনে নির্দেশনা অমান্য করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সকালে যাত্রীবাহী বাস পারাপার হয়। সকাল নয়টার দিকে পাটুরিয়ার তিন নম্বর ঘাটে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হচ্ছে। প্রথম আলো
ঘাটসংশ্লিষ্টরা জানায়, সোমবার রাতে রওনা হওয়া যাত্রীবাহী বাসগুলো আজ মঙ্গলবার ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে এসব বাস পারাপার করা হয়।
সকাল নয়টার দিকে শাহ আলী ও রজনীগন্ধা নামের ফেরি দুটি যাত্রী ও যাত্রীবাহী বাস নিয়ে পাটুরিয়ার তিন নম্বর ঘাটে আসে। দুটি ফেরিতে ১৮ থেকে ২০টি যাত্রীবাহী বাস ছিলো। এসব বাস ও ফেরি মিলিয়ে ছয় শতাধিক যাত্রী নদী পার হয়ে ঢাকায় যান। সময় টিভি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডবিøউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে কোনো যাত্রীবাহী বাস পারাপার করা হচ্ছে না। তবে রাতে ও ভোরে আসা দৌলতদিয়া প্রান্তে আটকে থাকা কয়েকটি যাত্রীবাহী বাস ফেরিতে পাটুরিয়ায় আসে। সরকার নির্দেশিত কঠোর লকডাউনের নির্দেশনা মেনে শুধু পণ্যবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।
এদিকে সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।
![]()