৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪১
শিরোনাম:

প্রধানমন্ত্রীর ভুয়া স্বাক্ষর দিয়ে হাতিয়ে নিতো বড় অংকের টাকা

শেরপুরে শ্যালিকার সঙ্গে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে মো. মফিজ উদ্দিন (৩০) নামে এক পাষণ্ড স্বামী। মঙ্গলবার (২২ জুন) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর মরাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনায় পাষণ্ড স্বামী মফিজ উদ্দিনকে আটক করেছে পুলিশ। মফিজ স্থানীয় মো. সোহরাব আলীর ছেলে।

Thank you for reading this post, don't forget to subscribe!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে মফিজ উদ্দিনের সঙ্গে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের মো. সিরাজুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা ২ সন্তানের বাবা-মা। এদিকে কিছুদিন ধরে মফিজ উদ্দিন তার শ্যালিকার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে।

ওই ঘটনা জানার পর স্ত্রী নাছিমা বেগম মফিজ উদ্দিনকে পরকীয়া থেকে সরে আসতে অনুরোধ করেন। এ নিয়ে নাছিমার সঙ্গে মফিজ উদ্দিনের পারিবারিক কলহ শুরু হয়। এরই এক পর্যায়ে সোমবার নাছিমা বেগমকে মারধর করে মফিজ। পরদিন মঙ্গলবার সকালে নাছিমা বেগমের সঙ্গে মফিজ উদ্দিনের আবারও বাগবিতণ্ডা ও কলহের জের ধরে নাছিমা বেগমকে বেধড়ক মারপিটের এক পর্যায়ে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া জানান, খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় নিহতের স্বামী মফিজ উদ্দিনকে আটক করা হয়েছে। নিহত নাছিমা বেগমের গলায় ও কানে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।

Loading