৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৫০
শিরোনাম:

হাজারীবাগে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগে ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী মাদ্রাসায় পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্র: সময়টিভি অনলাইন

Thank you for reading this post, don't forget to subscribe!

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অন্য দিনের মতো সোমবার সন্ধ্যায়ও রাজধানীর হাজারীবাগের একটি মাদ্রাসায় পড়তে যায় ৮ বছর বয়সী শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, রাত সাড়ে ৮টার দিকে বাসায় ফিরে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে বাবা-মাকে শিশুটি জানায়, মাদ্রাসায় একা পেয়ে তাকে ধর্ষণ করেন শিক্ষক জুবায়ের। রাতেই পুলিশকে খবর দিলে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। আর অসুস্থ অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।এ ঘটনায় মঙ্গলবার (২২ জুন) রাজধানীর হাজারীবাগ থানায় মামলা করেন ওই শিশুর বাবা। অভিযুক্ত শিক্ষক মাদ্রাসাটিতে গত ১০ মাস ধরে শিক্ষকতা করতেন।

 

Loading