৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৭
শিরোনাম:

বোট ক্লাব থেকে নাসিরকেই বেরিয়ে যেতে বলেন পরীমণি (ভিডিও)

ঢাকা বোট ক্লাবের ভেতরে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন চিত্রনায়িকা পরীমনি। গত ৯ জুন রাতের ক্লাবের ভেতরের একটি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্যে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সেখানে দেখা যাচ্ছে, ক্লাবের একটি টেবিলে বসে ড্রিংক করছেন পরীমণ। সঙ্গে ছিলেন অমি এবং জিমিও। এসময় উত্তেজিত পরীমণিকে শান্ত করার চেষ্টা করেন ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ। তার জবাবে নাসির মাহমুদের সঙ্গে দুর্ব্যবহার করেন পরীমণি। উল্টো নাসিরকে বেরিয়ে যেতে বলেন তিনি।

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে সাভার মডেল থানায় ১৪ জুন সকালে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন চিত্রনায়িকা পরীমণি। তার মামলার যারা আসামি তাদের পুলিশ গ্রেপ্তারও করে।

তবে পরে পুলিশ জানায়- পরীমণির দায়ের করা মামলায় নয়, তাদের গ্রেপ্তার করা হয়েছে ডিবির এসআই (উপপরিদর্শক) মানিক কুমার শিকদারের দায়ের করা মামলায়। ১৪ জুন বিমানবন্দর থানায় ডিবির দায়ের করা মামলাটির নম্বর ১১।

সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন

Loading